🔄 রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি
ঘরপণ্য একটি খাদ্যপণ্যভিত্তিক ব্র্যান্ড। খাদ্যপণ্যের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য শুধু পছন্দ না হওয়া বা ব্যক্তিগত স্বাদের কারণে খোলা পণ্য ফেরত নেওয়া হয় না।
তবে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে সমাধান করব।
যেসব ক্ষেত্রে Replacement প্রযোজ্য
- পণ্য নষ্ট বা ব্যবহারের অনুপযোগী অবস্থায় পৌঁছালে।
- জার বা প্যাকেজিং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলে।
- ভুল পণ্য পাঠানো হলে।
- অর্ডার করা পণ্যের পরিবর্তে অন্য পণ্য পাওয়া গেলে।
অভিযোগ করার নিয়ম
পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের WhatsApp/Hotline (0171 182 5284)-এ যোগাযোগ করতে হবে এবং সমস্যার পরিষ্কার ছবি বা ভিডিও দিতে হবে।
আমাদের টিম বিষয়টি যাচাই করার পর অভিযোগ গ্রহণযোগ্য হলে প্রয়োজন অনুযায়ী Replacement অথবা Refund-এর ব্যবস্থা করবে।
আমাদের ভুলের কারণে কোনো সমস্যা হলে প্রয়োজনীয় Return/Replacement-এর খরচ ঘরপণ্য বহন করবে।
শুধু পছন্দ না হওয়া, ব্যক্তিগত স্বাদের পার্থক্য অথবা খোলা/ব্যবহৃত খাদ্যপণ্যের ক্ষেত্রে সাধারণ Return গ্রহণযোগ্য নয়।
